সরিষা-Mustard

সরিষা পরিচিতি:
বাংলাদেশের প্রধান ভোজ্য তেল ফসলের
মধ্যে অন্যতম হল সরিষা
। বর্তমানে প্রায় সাড়ে ৩ লক্ষ
হেক্টর জমিতে সরিষার চাষাবাদ করা হয় এবং প্রায় আড়াই লক্ষ টন তেল পাওয়া যায়। বিভিন্ন জাতরে সরিষার বীজে প্রায়
৪০-৪৪% তেল থাকে। সরিষা
থেকে খৈল পাওয়া যায় জাড় মধ্যে প্রায় ৪০% আমিষ থাকে। আর খৈল গরু ও মহিষের জন্য খুব
পুষ্টিকর খাদ্য হিসেবে বিবেচিত। বাংলাদেশে ৩ প্রকার সরিষার চাষ করা হয়। এ গুলো হলো- টরি, শ্বেত ও রাই।
সরিষার জাত:
|
Brasicca campestris |
Brasicca juncea |
Brasicca napus |
|
· টরি সরিষা · কল্লানিয়া(মাঘি সরিষা) · সোনালী সরিষা · সনিপদ · বারি সরিষা -৬ (ধলি) |
BADC সরিষা-৬ |
BARI সরিষা-৭ BARI সরিষা-৮ |
বপনের সময়ঃ
১. টরি-৭, টিএস-৭২, এসএস-৭৫, আর এস-৮১, বারি সরিষা
-৬ (ধলি), বারি সরিষা -৮ এবং বারি সরিষা -৯ এই জাতগুলো ১৫ অক্টোবর থেকে নভেম্বর এর প্রথম সপ্তাহে এ বপন করতে হবে।
২. রাই-৫ এবং Daulat জাতগুলো নভেম্বর এর শেষ সপ্তাহে এ বপন করতে হবে।
বপনের পদ্ধতিঃ
সরিষা বীজ সাধারণত ছিটিয়ে বপন করা হয়। লাইন করে
বুনলে নিড়ানী, সার ও সেচ দিতে সুবিধা হয়। লাইন থেকে লাইনের দূরত্ব ১ ফুট রাখতে হয়। বপনের সময় জমিতে প্রয়োজনীয় রস থাকা দরকার।
দূরত্ব:
লাইন থেকে লাইন : ২-৪ সে.মি.
গাছ থেকে গাছ: ৫ থকে ৬ সে.মি.
বীজের হারঃ
For Rai-5 : ৭.৫ কেজি / হেক্টর
For Tori-7, TS-72 : ৮ কেজী / হেক্টর
For SS-75, Dholi, Napus : ৯ কেজি / হেক্টর
আগাছা দমনঃ
বীজ বপনের ১৫-২০ দিন পর
একবার এবং ফুল আসার সময় দ্বিতীয়বার নিড়ানি দিতে হয়।
সেচ প্রয়োগ:
বীজ বপনের ২৫-৩০ দিনের মধ্যে
(গাছে ফুল আসার সময়) প্রথম সেচ এবঙ ৫০-৫৫ দিসের মধ্যে (ফল ধরার সময়) দ্বিতীয় সেচ
দিতে হবে। বপনের সময় মাটিতে রস কম থাকলে চারা গজানোর ১০-১৫ দিনের মধ্যে একটি
হালকা সেচ দিতে হয়।
ফসল উত্তোলন:
পড (Pod) ৮০% খড়ের মত রং (Straw color) ধারণ করবে ।
· সরিষা দানা চকলেট বর্ণ ধারণ করবে ।
· সকালবেলা ফসল উত্তোলন করতে হবে ।
· হাত দ্বারা গাছ উত্তোলন করতে হবে ।
মাড়াই করা:
· ২-৩ দিন সূর্যের আলোতে শুকাতে হবে ।
· লাঠি দ্বারা পিটিয়ে পড হতে দানা আলাদা করতে হবে ।
· বিকেল বেলা মাড়াই করার কাজ করা ভাল ।
সংরক্ষণ:
· ৪-৫ দিন ২-৩ ঘণ্টা সূর্যের আলোতে শুকাতে হবে ।
· বীজের আর্দ্রতা ৯% হলে সংরক্ষণ করতে হবে ।
· বায়ু নিরোধক মাতির পাত্রে, ড্রাম বা পলিথিন ব্যাগে সংরক্ষণ করতে হবে ।
ফলন:
|
ফলন |
উৎপাদন
(KG/ha) |
|
· টরি সরিষা-৭ · টরি সরিষা-৭২ · সোনালী সরিষা-৭৫ · BARI
সরিষা-৬ · BARI
সরিষা-৭ · BARI
সরিষা-৮ · ড়াই-৫ · দৌলত |
· ৯৫০-১১০০ · ১৪৫০-১৬৫০ · ১৮০০-২২০০ · ১৯০০-২২০০ · ২০০০-২৫০০ · ২০০০-২৫০০ · ১১০০-১২০০ · ১২৫০-১৪৫০ |
সরিষার সার ব্যবস্থাপনাঃ
|
সারের নাম |
SS-75,BARI Sharisha-6,7,8 |
|
Tori-7, TS-72, Daulat |
|
|
|
|
কেজি /হেক্টর |
কেজি/একর |
|
কেজি /হেক্টর |
কেজি/একর |
|
ইউরিয়া |
২৫০-৩০০ |
১০০-১২০ |
|
২০০-২৫০ |
৮০-১০০ |
|
টি়এসপি |
১৭০-১৮০ |
৬৮-৭২ |
|
১৫০-১৭০ |
৬০-৭০ |
|
এমপি |
৮৫-১০০ |
৩৪-৪০ |
|
৭০-৮৫ |
৩০-৩৫ |
|
জিপসাম |
১৫০-১৮০ |
৬০-৭০ |
|
১২০-১৫০ |
৫০-৬০ |
|
Zinc oxide |
০-১.৫ |
০-০.৫ |
|
০-৫ |
০-২ |
|
বোরন |
১-৫ |
০-০.৫ |
|
১-১.৫ |
০-০.৫ |
|
|
|
|
|
|
|
সরিষার রোগ বালাই:
|
নাম |
সরিষার পাতা ঝলসানো রোগ |
|
লক্ষণ |
·
আক্রান্ত গাছের পাতায় ছোট ছোট কালো দাগ দেখা যায়। ·
দাগ একএ হয়ে বড় দাগের সৃষ্টি হয়। ·
আক্রান্ত বেশী হলে পাতা ঝলসে যায়। |
|
প্রতিকার |
·
রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জাত ব্যবহার করা । ·
সুষম সার ব্যবহার করা। ·
ফসল কাটার পর আক্রান্ত ক্ষেতের নাড়া পুড়ে নষ্ট করা । ·
সুস্থ সবল ও রোগমুক্ত গাছ হতে বীজ ব্যবহার করা । ·
বীজ বপনের পূর্বে বীজ শোধন করা( প্রোভেক্স ২ গ্রাম , ব্যাভিস্টিন ২ গ্রাম/প্রতি কেজি বীজ) ·
আক্রান্ত গাছে ২ গ্রাম ডাইথেন এম-৪৫ প্রতি লিটার পানিতে মিশিয়ে গাছে স্প্রে করলে ভাল ফল পাওয়া যায়। |
|
নাম |
সরিষার ডাউনি মিলডিউ রোগ |
|
লক্ষণ |
·
আক্রান্ত পাতার নিচে সাদা পাউডার দাগ দেখা যায়। ·
আক্রান্ত বেশী হলে পাতা ঝলসে ও কুচকে যায়। |
|
প্রতিকার |
·
রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জাত ব্যবহার করা । ·
সুষম সার ব্যবহার করা। ·
ফসল কাটার পর আক্রান্ত ক্ষেতের নাড়া পুড়ে নষ্ট করা । ·
সুস্থ সবল ও রোগমুক্ত গাছ হতে বীজ ব্যবহার করা । ·
বীজ বপনের পূর্বে বীজ শোধন করা( প্রোভেক্স ২ গ্রাম , ব্যাভিস্টিন ২ গ্রাম/প্রতি কেজি বীজ) ·
আক্রান্ত গাছে ২ গ্রাম ডাইথেন এম-৪৫ প্রতি লিটার পানিতে মিশিয়ে গাছে স্প্রে করলে ভাল ফল পাওয়া যায়। |
সরিষার বিভিন্ন পোকা:
|
লক্ষন |
পোকার নাম |
প্রতিকার |
|
১।এক ধরনের বয়স্ক ও বাচ্চা পোকা আমার সরিষা গাছের পাতা ,কাণ্ড , ফুল ও ফল থেকে রস শোষণ করছে এবং আক্রান্ত স্থান কাল হয়ে যাচ্ছে। ২. ফুল ও ফল ছোট হয়ে যাচ্ছে এবং পাতা কুঁকড়ে যাচ্ছে। |
আপনার সরিষা গাছের সরিষার জাব পোকা পোকার আক্রমণ হয়েছে। |
১। প্রতি গাছে ৫০ টির বেশি পোকা থাকলে প্রতি লিটার পানিতে ২ মিলি ম্যালাথিওন বা সুমিথিওন জাতীয় বালাইনাশক ব্যবহার করে স্প্রে করবেন । ২. তবে যদি আপনি আগাম সরিষা চাষ করেন, তাহলে এই পোকার আক্রমণ থেকে সহজেই রক্ষা পেতে পারেন । |