রসুন চাষ -Garlic

ভেষজ গুণঃ
·
এ্যাজমা রোগীর উপশম দেয়
·
শ্বাসনালীর মিউকাস বের করে দেয়
·
শরীরে কোলেস্টেরল লেভেল কমায়।
·
হাইপারটেনশন কমায়
·
চুল পাকানো কমায়
·
কৃমি নাশক
·
শ্বাস কষ্ট কমায়
·
হজমে সহায়তা করে
·
প্রস্রাবের বেগ বাড়ায়
পুষ্টিমূল্যঃ রসুনে আমিষ, প্রচুর ক্যালসিয়াম ও সামান্য ভিটামিন ‘সি’ থাকে।
ব্যবহারঃ মসলা হিসেবে রসুন ব্যবহৃত হয়। তাছাড়া বিভিন্ন আচার ও মুখরোচক
খাবার তৈরিতে রসুনের ব্যবহার রয়েছে।
জাত:
১. লালসিল
২. শাদাসিল
৩.পাবনি
৪.পাত্নি
মাটি নির্বাচনঃ
জমি ভাল নিকাষ ব্যবস্থা থাকতে হবে। বেশী ক্ষারীয় এবং লবনাক্ত মাটি রসুন চাষ করার জন্য উপযোগী নয়। PH মাটির জন্য ৬-৭ রাখতে হবে।
Propagation :
Cloves দ্বারা রসুন propagated করা হয়। বুলবিল
propagated উপাদান হিসাবে ব্যবহার হয়।
Tissue culture প্রযুক্তিও বেশ উপযোগী।
রোপনের পদ্ধতিঃ রসুন রোপণের কিছু পদ্ধতি নিম্নে উল্লেখ করা হোল
১. Dibbling:
রসুন এর cloves গুলো ৫সে.মি. থেকে ৭.৫ সে.মি. গভীরে রোপণ করতে হবে
২. Furrow
planting: রসুনের cloves গুলো হাতের দ্বারা furrow তে রোপণ করতে হবে এবং ঝরঝরোর মাটি দ্বারা ঢেকে দিতে হবে।
৩. Broadcasting:
রসুনের cloves গুলো মাঠে ছড়িয়ে দিতে হবে এবং হাত দিয়ে লেভেল করে দিতে হবে
বপনের সময়: ১৫সেমি*৮সেমি এছাড়া bigger cloves এর জন্য ১৫সেমি*১০সেমি করা হয়।
সার প্রয়োগঃ
|
সারের নাম |
পরিমান |
|
গোবর |
15-20 t/ha |
|
MOC |
5-7 t/ha |
|
ইউরিয়া |
200-300 kg/ha |
|
TSP |
150-200 kg/ha |
|
MoP |
250/300 kg/ha |
সারের প্রয়োগ পদ্ধতিঃ land preparation এর সময় গোবর, MOC এবং ১/২ ইউরিয়া প্রয়োগ করতে হবে।
সেচ:
· ভাল ফসলের জন্য সেচ দরকার ।
· Vegetative growth ( দৈহিক বৃদ্বির) সময় ৮ দিন অন্তর অন্তর সেচ দিতে হবে ।
· Maturation growth ( পরিপক্কতা বৃদ্বির) সময় ১০-১৫ দিন অন্তর অন্তর সেচ দিতে হবে ।
· অতিরিক্ত পানি বের করে দিতে হবে ।
ফসল উত্তোলন:
পাতা হলুদ বা বাদামি মত রং ধারণ করবে ।
রসুনের উপরের অংশ মরে যাবে ।
রসুনের রোগবালাই দমনঃ
|
নাম |
রসুনের গোড়া পচা রোগ |
|
লক্ষণ |
·
আক্রান্ত গাছের গোড়ায় ক্ষত সৃষ্টি হয় ও পরে পচে যায় । |
|
প্রতিকার |
·
ফসল কাটার পর আক্রান্ত ক্ষেতের নাড়া পুড়ে নষ্ট করা । ·
সুস্থ সবল ও রোগমুক্ত গাছ হতে বীজ ব্যবহার করা । ·
আক্রান্ত জমিতে প্রতি বছর পেঁয়াজ চাষ না করা। । ·
বীজ বপনের পূর্বে বীজ শোধন করা( প্রোভেক্স ২ গ্রাম , ব্যাভিস্টিন ২ গ্রাম/প্রতি কেজি বীজ) ·
প্রতি লিটার পানিতে ১% বর্দোমিকচার বা ২ গ্রাম ব্যাভিস্টিন মিশিয়ে গাছে স্প্রে করলে ভাল ফল পাওয়া যায়। |
|
নাম |
রসুনের লিফ ব্লাইট
রোগ |
|
লক্ষণ |
·
প্রথমে পাতা ও কান্ডে ভেজা বাদামি দাগের সৃষ্টি করে। ·
আক্রান্ত পাতা উপর থেকে ক্রমেই মরে আসে । |
|
প্রতিকার |
·
ফসল কাটার পর আক্রান্ত ক্ষেতের নাড়া পুড়ে নষ্ট করা । ·
সুস্থ সবল ও রোগমুক্ত গাছ হতে বীজ ব্যবহার করা । ·
আক্রান্ত জমিতে প্রতি বছর পেঁয়াজ চাষ না করা। । ·
বীজ বপনের পূর্বে বীজ শোধন করা( প্রোভেক্স ২ গ্রাম , ব্যাভিস্টিন ২ গ্রাম/প্রতি কেজি বীজ) ·
প্রতি লিটার পানিতে ২ গ্রাম ইপ্রোডিয়ন বা ২ গ্রাম রিডোমিল গোল্ড মিশিয়ে গাছে স্প্রে করলে ভাল ফল পাওয়া যায়। |
|
নাম |
রসুনের
পার্পল ব্লচ রোগ |
|
লক্ষণ |
·
প্রথমে পাতা ও কান্ডে ক্ষুদ্র ক্ষুদ্র বাদামি দাগের সৃষ্টি করে। ·
আক্রান্ত পাতা উপর থেকে মরে আসে । ·
হঠাৎ করে পাতা ও কান্ড ভেঙ্গে পড়ে । |
|
প্রতিকার |
·
ফসল কাটার পর আক্রান্ত ক্ষেতের নাড়া পুড়ে নষ্ট করা । ·
সুস্থ সবল ও রোগমুক্ত গাছ হতে বীজ ব্যবহার করা । ·
আক্রান্ত জমিতে প্রতি বছর পেঁয়াজ চাষ না করা। । ·
বীজ বপনের পূর্বে বীজ শোধন করা( প্রোভেক্স ২ গ্রাম , ব্যাভিস্টিন ২ গ্রাম/প্রতি কেজি বীজ) ·
প্রতি লিটার পানিতে ২ গ্রাম ইপ্রোডিয়ন বা ২ গ্রাম রিডোমিল গোল্ড মিশিয়ে গাছে স্প্রে করলে ভাল ফল পাওয়া যায়। |
রসুনের পোকাঃ
|
নাম |
রসুনের থ্রিপস |
|
লক্ষণ |
১। পকা পাতার রস চুষে ফলে প্রথমে লম্বাটে দাগ দেখা যায় পরে পাতার অগ্রভাগ বাদামি হয়ে শুকিয়ে যায়। |
|
প্রতিকার |
১। জৈব কীটনাশক ব্যবহার (বাইকাও) ২। শুধুমাত্র পানি স্প্রে করে। ৩। সাবানের গুড়া ৩-৫ গ্রাম প্রতি লিটার পানি মিশিয়ে ব্যবহার করা। ৪। অতিরিক্ত আক্রমণে প্রতি লিটার পানিতে ডাইমেথোয়েট ২ মিলি, ম্যালাথিয়ন অ সুমিথিয়ন ২ মিলি, মিপসিন/ সপসিন ২ গ্রাম, মেটাসিস্টক্স ২ মিলি ইত্যাদি বালাইনাশক ব্যবহার করা। |
রসূন পেঁয়াজের মতোই
একটি ওষধিগুণ সম্পন্ন মসলা।